[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঝালকাঠির ইয়াস ব্লাড ব্যাংককে রক্তের ব্যাগ উপহার দিলেন পৌর প্রশাসক

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ জুন, ২০২৬
মানবিক সেবার ধারাবাহিকতায় ঝালকাঠির স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটির অঙ্গসংগঠন ‘ইয়াস ব্লাড ব্যাংক’-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২৮ জুন ঝালকাঠি পৌরসভা প্রাঙ্গণে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর প্রশাসক কাওছার হোসেন।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াতে আসা শিশুদের অভিভাবক ও সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। একই সময় দুস্থ ও অসহায় রোগীদের ব্যবহারের জন্য পৌরসভার পক্ষ থেকে ইয়াস ব্লাড ব্যাংককে শতাধীক ব্লাড ব্যাগ দেয়া হয়।
ইয়ুথ অ্যাকশন সোসাইটির সভাপতি আবির হোসেন রানা এবং ইয়াস ব্লাড ব্যাংক ঝালকাঠির আহ্বায়ক মাহাদি ইসলাম আকাশের হাতে এসব ব্লাড ব্যাগ তুলে দেন পৌর প্রশাসক কাওছার হোসেন। পরে তিনি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে কাওছার হোসেন বলেন, “রক্তদাতাদের কাছ থেকে বিনামূল্যে রক্ত পাওয়া গেলেও অনেক অসহায় রোগী ও তাদের স্বজনদের ব্লাড ব্যাগ কিনতে সমস্যায় পড়তে হয়। বিষয়টি বিবেচনা করেই শতাধিক ব্লাড ব্যাগ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি, এসব ব্লাড ব্যাগ দুস্থ রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ইয়ুথ অ্যাকশন সোসাইটির সভাপতি আবির হোসেন রানা বলেন, “মানবতার সেবায় বাস্তবমুখী উদ্যোগ গ্রহণই ইয়াসের অঙ্গীকার। ব্লাড ব্যাগের অভাবে যেন কোনো অসহায় রোগী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”
ইয়াস ব্লাড ব্যাংক ঝালকাঠির আহ্বায়ক মাহাদি ইসলাম আকাশ বলেন, “নিরাপদ ও সহজ রক্তসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আজ হস্তান্তর করা ব্লাড ব্যাগগুলো দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে প্রদান করা হবে।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইয়াস ব্লাড ব্যাংক, ঝালকাঠি-এর যুগ্ম আহ্বায়ক চম্পা খানম, ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)-এর সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি, অর্থ সম্পাদক রোহান বিন নাসির, আইটি মডারেটর মোহেবুল্লাহ এবং সদস্য আহমেদ মেহেদী, আমিনুল, রিয়াদ, সাকিব, বিজু, ফাহিমা, মনি, রাফিয়া ও মহিউদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে আগত সাধারণ মানুষের অংশগ্রহণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও ইয়াস ব্লাড ব্যাংক মানবিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।