[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রুহিয়ায় মাদক ও ক্যাসিনোবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ জুন, ২০২৬
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় মাদক ও ক্যাসিনোর ভয়াবহতা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। ২৬ জুন (শুক্রবার) বিকেলে  রুহিয়া উপজেলার রামনাথ হাটে স্থানীয় জনসাধারণের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।
​উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও রুহিয়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এই সচেতনতামূলক কর্মসূচিটি পরিচালিত হয়। কর্মসূচিতে বক্তারা মাদকমুক্ত সমাজ গড়া এবং ক্যাসিনোসহ যেকোনো ধরনের জুয়া ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
​প্রচারণা কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজহারুল ইসলাম বাদল, রুহিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক মানিক, যুগ্ম সম্পাদক মোঃ মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইন্তাজুল হক, রুহিয়া থানার এসআই মাসুম, আগামীর স্বপ্ন মানবিক সংস্থার সভাপতি মোঃ সাইদুর রহমান সুমিত।
​এছাড়াও উপস্থিত ছিলেন, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান আকাশ,  সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী,  প্রেসক্লাবের সদস্য মোঃ মাসুদুর রহমান,  আহসান হাবীব রুবেল, ইব্রাহিম জামান, মোঃ সুমন আলী, রুহিয়া উপজেলা যুবদলের সভাপতি মোঃ আনার আলী, রুহিয়া পশ্চিম ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, রুহিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মিলন চৌধুরী ও সমাজসেবক মোঃ আনছারুল ইসলাম আলালসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
​মাদক ও ক্যাসিনোর বিরুদ্ধে এমন উদ্যোগকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।