[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

পুরাতন আটোয়ারীর ঐতিহ্যবাহী বিলীন হওয়া সরকারি রাস্তাটি অবশেষে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ জুন, ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী মৌজায় বিলিন হয়ে যাওয়া প্রায় দেড় কিলোমিটার সরকারি রাস্তা অবশেষে উদ্ধার করতে সক্ষম হয়েছে উপজেলা প্রশাসন। একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ধামোর ইউনিয়নের ফতেপুর ও গিরাগাঁও এর পশ্চিমাঞ্চল নাগর নদী পর্যন্ত বন-জঙ্গলে আচ্ছাদিত সড়কে ব্যবসায়ী ও সাধারণ লোকেরা চোর -ডাকাতের দ্বারা বারংবার আক্রান্ত হতে থাকে এবং কয়েকটি ডাকাত দল বনাঞ্চলে স্থায়ীভাবে আস্তানা গড়ে তোলে। ব্রিটিশ সরকারের উর্ধতন কর্তৃপক্ষের গোচরে এ অবস্থার কথা আনা হলে দিনাজপুর জেলার জেলা ম্যাজিস্ট্রেট নাগর নদীর তীরে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। ১৯০৩ সালে এ পুলিশ ফাঁড়িটি ফতেপুর গ্রামে স্থাপিত হয়। ১৯০৫ সালে ব্রিটিশ সরকার এ পুলিশ ফাঁড়িটিকে আটোয়ারী থানা নামকরণ করে নাগর নদীর তীরে আটোয়ারী নামক স্থানে স্থাপন করে। থানায় যাতায়াতের সুবিধার্থে তখন এই পুরাতন আটোয়ারী মৌজায় রাস্তা নির্মাণ করা হয়। আটোয়ারী থানাটি থানা এলাকার একেবারে উত্তর-পশ্চিম কোণে অবস্থিত হওয়ায় থানার অন্য এলাকাগুলি যেমন-বলরামপুর, রাধানগরের দুরত্ব অনেক বেশী হয়। ফলে আইন- শৃঙ্খলা রক্ষায় দারুন অসুবিধা দেখা দেয়। এ সমস্যার প্রেক্ষিতে ১৯৩৯ সালে ব্রিটিশ সরকার আটোয়ারী থানাকে স্থানান্তরিত করে সমগ্র থানার মাঝামাঝি এলাকায় অবস্থিত রাধানগর ইউনিয়নে স্থানান্তর করে। কালক্রমে আটোয়ারী থানাই আটোয়ারী উপজেলা হিসেবে রূপান্তরিত হয়। পুরাতন আটোয়ারীতে তখন জনবসতি ছিল খুবই কম। থানা স্থানান্তর হওয়ার পর বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসে ওই এলাকায় বসবাস করে কৃষি কাজ শুরু করে। জমিতে কৃষি আবাদ করতে গিয়ে ধীরে ধীরে রাস্তাটি কেটে কৃষি জমিতে পরিণত হয়। যা মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এলাকার কিছু মানুষ রাস্তাটি কেটে দখলে নিয়ে কৃষি আবাদ করতে থাকে। ব্রিটিশ সরকারের আমলে নির্মিত ঐতিহ্যবাহী রাস্তাটি দখলমুক্ত বা পুনরুদ্ধারের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে ভূমি প্রশাসনের কাছে আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক কাগজপত্র তদন্ত শেষে বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (অ.দা.) ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুর রাফি ও সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মচারী,স্থানীয় জনসাধারনের উপস্থিতিতে পুরাতন আটোয়ারী মৌজায় বিলিন হয়ে যাওয়া প্রায় দেড় কিলোমিটার রাস্তা যার আয়তন ১ একর ২৮ শতক উদ্ধার করা হয়। ইউএনও রিপামনি দেবী বলেন, এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে জনস্বার্থে বিলিন হওয়া সরকারি রাস্তাটি উদ্ধার করা হয়েছে। এলাকার কৃষক সরবত আলী বলেন, রাস্তাটি বিলিন হওয়ার কারণে আশপাশের জমিতে আবাদ কম হচ্ছে। রাস্তার অভাবে দুরের আবাদ আনতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওই এলাকার জফর আলী বলেন, রাস্তাটি নির্মাণ হলে আশপাশের জমিতে বিভিন্ন জাতের ফসলের আবাদ হবে, লোকজন ও যানবাহন চলাচলের অনেক সুবিধা হবে। কৃষিতে ফসল বৃদ্ধি পাবে, এলাকাবাসী উপকৃত হবে। ঐতিহ্যবাহি বিলিন হওয়া রাস্তাটি উদ্ধার হওয়ায় এলাকার লোকজন উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।