[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে দুটি এনজিও অফিসসহ ৮টি দোকান পুড়ে ছাই

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ জুন, ২০২৬
ঝালকাঠি সদর উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের গুদের হাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি এনজিও অফিস, কাপড়ের দোকানসহ মোট আটটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
 বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও আগুনের তীব্রতায় দোকানগুলো রক্ষা করা সম্ভব হয়নি। পরে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে আটটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনেকেই তাদের জীবনের শেষ সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। আগুনে পুড়ে গেছে ব্যবসার মূলধন, নগদ অর্থ ও মূল্যবান মালামাল।
ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যবসায়ী জানান, দোকানের আয়-রোজগারের ওপর নির্ভর করেই তাদের সংসার চলত। অনেকের সন্তানের বা নিজের বিয়ের জন্য জমানো পুঁজি ও প্রয়োজনীয় সামগ্রীও আগুনে পুড়ে যাওয়ায় নির্ধারিত বিয়ের অনুষ্ঠান অনিশ্চয়তার মুখে পড়েছে। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম মানবিক সংকটে পড়েছে।
অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি বলে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।