[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রাণীনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ জুন, ২০২৬

“দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে পালশা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন আর কামতা এসএন উচ্চ বিদ্যালয় রানার্স আপ স্থান অর্জন করে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় পালশা-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে আইমান।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. মোফাখ্খার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকলেছুর রহমান বাবু, সাধারণ সম্পাদক মোসারব হোসেন। এছাড়া প্রতিযোগিতার বিচারক এ্যাড. ড. আব্দুল মজিদ, সাবেক প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, অনিত কুমার প্রামাণিক, সমন্বয়ক প্রভাষক রোকসানা পারভীন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি বলেন, দুর্নীতি মুক্ত আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আজকের শিক্ষার্থীদের দুর্নীতি সম্পর্কে সচেতন করার কোন বিকল্প নেই। তাই এই ধরণের আয়োজন আগামী প্রজন্মকে দুর্নীতি সম্পর্কে সচেতন করতে পাথেয় হিসেবে কাজ করবে। আগামীতেও এই ধরণের আয়োজন আরো বেশি বেশি করার আহ্বান জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।