[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহরে মাদকবিরোধী অভিযান: ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ জুন, ২০২৬
পাবনা চাটমোহর পৌর সদরের বাস স্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে চাটমোহর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবকের নাম শাহীন হোসেন (২৮)। তিনি পৌর সদরের বালুচর মহল্লার মিরাজ আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় চাটমোহর থানার এসআই জাহানুর রহমানের নেতৃত্বে একটি টিম বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। অভিযানকালে শাহীন হোসেনকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, পাবনা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চাটমোহর উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক সেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা ও নিয়মিত মামলা দায়ের অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পুলিশের এ ধরনের তৎপরতাকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।