[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সিরাজগঞ্জ সততা ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ জুন, ২০২৬
দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। এই প্রতিপাদ্য কে কেন্দ্র করে  বুধবার ২৪ জুন ২০২৬ সিরাজগঞ্জ জে,সি,রোড ধানবান্ধী সততা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সম্মানিত সদস্যদের মধ্যে লভ্যাংশ বিতরণ ও মাদক বিরোধী কার্যক্রম সম্পর্কে  এই সভা অনুষ্ঠিত হয়েছে।
মানব কল্যাণে নিয়োজিত এই সততা  সমবায় সমিতির সদস্যগণ সিরাজগঞ্জ পৌরবাসীর বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন। যেমন ফ্রী মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি, মাদক মুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখা, ইভটিজিং প্রতিরোধ করা, বাল্যবিবাহ প্রতিরোধ, পাড়ায় মহল্লায় মারামারি প্রতিরোধে ভূমিকা রাখা,অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন  বিতরণ,  এবং গরিব ও দুস্থদের মাঝে  সহযোগিতায় ভুমিকা পালন করে চলেছে এই সততা  ব্যবসায়ী সমবায় সমিতি। এ ছাড়াও সুদ মুক্ত, ঘুষ মুক্ত এবং নারী নির্যাতন প্রতিরোধে  ভুমিকা রাখাই এই সমিতির মূল লক্ষ্য। অধ্যক্ষ মোঃ মোকতেল হোসেন এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সততা সমবায় সমিতির লিঃ এর সাধারণ সম্পাদক মানবতার ফেরিওয়ালা, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আব্দুস সাত্তার। সঞ্চালনায় প্রফেসর মোঃ মাসুদ রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুরুব্বি মোঃ আজাহার আলী মন্ডল, মোঃ আমির হোসেন, মোঃ রকিবুল হাসান রতন সহ সকল পরিচালক ও  সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। পবিত্র  কোরআন তেলাওয়াত করেন হাফেজ  মো: নুরুন্নবী । এই সমিতির মধ্যমণি এবং সমিতির প্রতি বিশেষ অবদান রাখায়  সততা সমবায় সমিতির পক্ষ থেকে  সম্মাননা স্মারক তুলে দেন  সমিতির সাধারণ সম্পাদক  মানবতার ফেরিওয়ালা, সমাজ সেবক, ও  বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আব্দুস সাত্তারের হাতে। পরে সমিতির উপস্থিত সকল সম্মানিত  সদস্যগণের মাঝে  সততা সমবায় ব্যবসায়ী  সমিতির লভ্যাংশ প্রত্যেকের হাতে তুলে দেন। সবশেষে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে মত বিনিময় সভা শেষ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।