[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সাঁথিয়ায় গ্রামীণ সড়ক বিষয়ক কর্মশালা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ জুন, ২০২৬
পাবনা
পাবনার সাঁথিয়া উপজেলায় গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪জুন) উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালার আয়োজন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
“গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক)” প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি  ছিলেন এলজিইডি পাবনার নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা  নির্বাহী অফিসার (ইউএনও) রিজু তামান্না। উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মূল আলোচক ছিলেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী শিমুল কুমার কুণ্ডু।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, প্রকৌশলী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর পরিকল্পনার মাধ্যমে গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও টেকসই হবে। পাশাপাশি জনগণের চাহিদা ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব বিবেচনায় সড়কের অগ্রাধিকার নির্ধারণ করা সম্ভব হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।