[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ জুন, ২০২৬

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘উপায়’এবং অনলাইনভিত্তিক খাবার ও পণ্য অর্ডার ও ডেলিভারি প্রতিষ্ঠান ‘ফুডপান্ডা বাংলাদেশ’ এর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। এ অংশীদারত্বের মাধ্যমে ফুডপান্ডা রাইডারদের জন্য নিরবচ্ছিন্ন, নিরাপদ ও সহজ ডিজিটাল ক্যাশ কালেকশন নিশ্চিত করা হবে।

 ঢাকার গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক হোটেলে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে ফুডপান্ডা বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর ফাইন্যান্স তানভীর রশিদ, হেড অব পার্টনারশিপস অ্যান্ড শপস সিদ্ধার্থ ভৌমিক, লিড ফিনটেক অ্যান্ড ডিজিটাল পেমেন্ট মহিউদ্দিন কাজী শওরন, লিড কান্ট্রি ফ্লিট হেলথ মোহাম্মদ রুহুল আমিন রবিন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কোয়ালিটি টিম) মো. ইশতিয়াক হক রবিন।

উপায় এর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব করপোরেট সেলস সাজ্জাদ আলম, চিফ বিজনেস অফিসার মো. মাহবুব সোবহান, ম্যানেজার করপোরেট সেলস মো. মামুনুর রশিদ, রিজিওনাল সেলস ম্যানেজার জসিম উদ্দিন, কেএএম করপোরেট সেলস মঈনুল ইসলাম চৌধুরী এবং কেএএম করপোরেট সেলস সোহেল রানা।

এই অংশীদারত্বের ফলে ফুডপান্ডা রাইডাররা উপায় এর ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে আরও সহজ, দ্রুত ও নিরাপদ অর্থ সংগ্রহের সুবিধা পাবেন।

চুক্তির আওতায় উপায় ও ফুডপান্ডা যৌথভাবে রাইডারকেন্দ্রিক একটি ব্যবহারবান্ধব সেবা কাঠামো চালু করবে, যার মাধ্যমে ফুডপান্ডা রাইডাররা সহজেই উপায় এর কালেকশন সল্যুশনে যুক্ত হতে পারবেন। একই সঙ্গে এই সহযোগিতা উপায় এর এজেন্ট এবং ফুডপান্ডা রাইডারদের জন্য আরও কার্যকর লেনদেনের সুযোগ তৈরি করবে।

উপায় এর শক্তিশালী মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নেটওয়ার্ক এবং ফুডপান্ডার বিস্তৃত গ্রাহক ও ডেলিভারি ইকোসিস্টেমের সমন্বয়ে এই অংশীদারত্ব দেশের ডিজিটাল বাণিজ্য ব্যবস্থার উন্নয়নে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।