[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সলঙ্গায় যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য,সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সলঙ্গা থানা যুবদল।
গতকাল মঙ্গলবার বিকেলে সলঙ্গা ধানহাটায় সমবেত হয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলটি সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে কদমতলা সমাজ কল্যাণ পাঠাগারে এসে শেষ হয়।এ সময় উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান সরকার,সলঙ্গা থানা যুবদলের আহবায়ক ও রায়গঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল হাসান পাপন,যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আমজাদ,যুগ্ম আহ্বায়ক সেলিম এলাহী,যুগ্ম আহ্বায়ক ও সলঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান,যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম,যুগ্ম আহ্বায়ক তারিফ মাহমুদ,যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ,যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, অন্যতম নেতা খন্দকার আল আমিনসহ অনেকে।
বক্তারা বলেন,জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃংখলা বাহিনীকে সজাগ থাকতে হবে।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। জনগণের জানমাল রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর পাহারায় থাকতে হবে।ফ্যাসিস্ট আওয়ামী দোসররা যেন সাধারণ মানুষের নিরাপত্তা,ব্যবসা-বাণিজ্য এবং স্বাভাবিক জনজীবনে ব্যাহত করতে না পারে,সে লক্ষ্যে যুবদলের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।