[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সলঙ্গায় পুলিশের জালে মাদক কারবারি আটক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
সিরাজগঞ্জের সলঙ্গায় ৮৫০ পিচ ইয়াবা ট্যাবলেট,একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ১০ দিকে সলঙ্গা থানার ঢাকা-বগুড়াগামী মহাসড়কের রূপসী বাংলা হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।আটক ব্যক্তি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরুয়াপাড়া গ্রামের মৃত গোলাম আম্বিয়ার ছেলে টিপু সুলতান (৫২) বলে জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে তার কাছ থেকে ৮৫০ পিচ ইয়াবাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বলেন,মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।টিপু সুলতানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।