[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

বীরগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
মোহনপুর সমাজকল্যাণ সংঘের সার্বিক সহযোগিতায় এবং গাক চক্ষু হাসপাতাল, দিনাজপুরের আয়োজনে মঙ্গলবার উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একদিন ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী (শাহিন)। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন দক্ষিণ পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফর রহমান, মাহবুবুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মোহনপুর সমাজকল্যাণ সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগীর বিনামূল্যে চোখ পরীক্ষা করা হয়। পরীক্ষার পর ২২ জন ছানি রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য নির্বাচন করা হয় এবং তাদের অপারেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি শাহিনুর রহমান চৌধুরী (শাহিন) বলেন, “এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোহনপুর সমাজকল্যাণ সংঘ ও গাক চক্ষু হাসপাতালের এই উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি আশা করি এবং এ ধরনের উদ্যোগে সবাইকে সহযোগিতার আহ্বান জানাই।
স্থানীয়রা এ আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন মানবিক সেবামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনার আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।