[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

পাবনায় এসেট প্রকল্পের অর্থায়নে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২জুন) সকাল ১০টায় পাবনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের হল রুমে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

পাবনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সামসাদ খলিলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবনা টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান, পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোকসেদুল আলম, পাবনা ডাইনামিক সান পাওয়ার প্রাইভেট লিমিটেডের প্লান্ট ম্যানেজার মো. জহুরুল ইসলাম।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী হাফিজুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, পাবনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. হুমায়ুন কবির এবং সেমিনারে আলোচনা করেন, নদী গবেষক ড. মনসুর আলম, পাবনা সাইদ সাইমন এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক মো. ফরিদুল ইসলাম।
বক্তব্যকালে আলোচকবৃন্দ বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের মূল চালিকাশক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা, এটি চতুর্থ শিল্প বিপ্লবের মস্তিষ্ক। বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে প্যাটার্ন খুঁজে বের করা, ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দেওয়া এবং মানুষের মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এআইকে এই বিপ্লবের কেন্দ্রে স্থাপন করেছে। চতুর্থ শিল্প বিপ্লবে প্রযুক্তি ব্যবহার করে দেশকে এগিয়ে নিতে হবে বিশ্বের সাথে তাল মিলিয়ে।

অনুষ্ঠানে পাবনার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত গণমাধ্যকর্মী উপস্থত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।