[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

কৃষকদের উৎপাদিত ফলের প্রদর্শনী নিয়ে চাটমোহরে ফল মেলার উদ্বোধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

পাবনার চাটমোহরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।

মেলায় উপজেলার কৃষকদের উৎপাদিত বিভিন্ন জাতের দেশীয় ও মৌসুমি ফল প্রদর্শন করা হয়। প্রদর্শিত ফলের পুষ্টিগুণ, উৎপাদন পদ্ধতি এবং অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে কৃষক, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের অবহিত করা হয়। এতে দেশীয় ফল চাষে আগ্রহ বৃদ্ধি এবং পুষ্টি সচেতনতা গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পায়।
উদ্বোধন অনুষ্ঠান শেষে স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চাড়া বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শোয়েব রহমান ও তানিয়া আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল গনি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফরহাদ পারভেজ লিখন এবং চাটমোহর পাইলট গার্লস স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রউফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও শিক্ষার্থীরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ বলেন, “মানুষের মাঝে দেশীয় ফলের চাষাবাদ ও ভোগ বৃদ্ধি, পুষ্টি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে এ ফল মেলার আয়োজন করা হয়েছে।”
তিনি আরও জানান, তিন দিনব্যাপী এ মেলার সমাপনী অনুষ্ঠান আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। মেলায় বিভিন্ন জাতের দেশীয় ফল প্রদর্শনের পাশাপাশি দর্শনার্থীদের জন্য ফলের পুষ্টিগুণ ও চাষাবাদ বিষয়ক তথ্যও তুলে ধরা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।