[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটঘরিয়ায় ১৪০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ও শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ)এর বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: তাহমিদুল ইসলাম।

আজ সোমবার(২২ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না।
এসময় বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন ককর্তা সুবীর কুমার দত্ত, মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম,
উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল হক, আরিফুল ইসলাম, নুরেই আলম, জাবর আলীসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না বলেন, ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ১ হাজার ৪০০ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ও শীতকালীন (কন্দ) পেঁয়াজ বীজ (কন্দ)এর বীজ ও সার বিতরণ করা হয়েছে।
প্রতিজন কৃষককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি সার, ১০ কেজি ডিএপি সার, ১৬০ কেজি পেঁয়াজ বীজ, এমওপি সার ২০ কেজি, ডিএপি সার ২০ কেজি করে বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম বলেন, মানসম্মত বীজ ও উপকরণ সরবরাহ করলে কৃষকরা রোপা আমন মৌসুমে উপজেলায় খাদ্য উৎপাদন আরো বৃদ্ধি পাবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।