[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সলঙ্গায় মাদক ইভটিজিং সাইবার অপরাধ রোধে উঠান বৈঠক

প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ জুন, ২০২৬
সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক,বাল্যবিবাহ,ইভটিজিং ও সাইবার অপরাধ প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার বিকেলে সলঙ্গা থানা পুলিশের আয়োজনে কদমতলা সমাজকল্যাণ পাঠাগারে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠকে বক্তারা সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এবং সমাজ থেকে মাদক নির্মূল,বাল্যবিবাহ রোধ এবং ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করতে হবে।এমনকি স্থানীয় জনগণকে সচেতন ও সক্রিয় ভূমিকাও পালন করতে হবে। তারা আরও বলেন,মাদক সেবী ও মাদক কারবারি সে যেই হোক তাকে ধরিয়ে দিতে হবে।সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে,মাদক বাল্যবিবাহ ও সাইবার অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
সলঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল)সাইফুল ইসলাম।এ ছাড়াও উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা বিএনপি’র সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার,সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার,সাবেক সাধারণ সম্পাদক মারুফ হাসান খোকন,সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার,এম দুলাল উদ্দিন আহমেদসহ অনেকে। বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।