[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সলঙ্গায় ভলিবল টুর্নামেন্ট ফাইনালে চ্যাম্পিয়ন বড়হর স্পোর্টিং ক্লাব

প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ জুন, ২০২৬
সিরাজগঞ্জের সলঙ্গায় মাসব্যাপী অনুষ্ঠিত “তারেক রহমান ভলিবল টুর্নামেন্ট”এর ফাইনাল  খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।গতকাল শুক্রবার বিকেলে ধুবিল আমশড়া ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এই জমকালো ফাইনাল খেলা দেখতে হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।
৮টি শক্তিশালী দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড়রাও অংশ নেন। ফাইনাল খেলায় মুখোমুখি হয় বড়হর স্পোর্টিং ক্লাব ও কুষ্টিয়ার সিরাজনগর ভলিবল একাডেমি।উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলায় ৬০ পয়েন্ট অর্জন করে বড়হর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলার শুভ উদ্বোধন করেন,বিশিষ্ট শিল্পপতি ও তাড়াশ উপজেলার ঝুরঝুরি গ্রামের কৃতিসন্তান রফিকুল ইসলাম (শফি) তালুকদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন,সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব দুলাল হোসেন খান,নিমগাছি অনার্স কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম বারী তালুকদার,ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহর,সাবেক সিনিয়র সহ-সভাপতি স.ম আনোয়ার হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল,নুরুল ইসলাম খোকন ও সুলতান মাহমুদ খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সলঙ্গা থানা যুবদলের সদস্য রোকনুজ্জামান খোকন।খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন,ধুবিল ইউনিয়ন কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান আকন্দ।
খেলা শেষে চ্যাম্পিয়ন বড়হর স্পোর্টিং ক্লাবকে ১ লাখ ২০ হাজার টাকা এবং রানার্স আপ কুষ্টিয়ার সিরাজনগর ভলিবল একাডেমিকে ৮০ হাজার টাকা পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দর্শকদের ব্যাপক উপস্থিতিতে টুর্নামেন্টটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। আয়োজকরা জানান,যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।