[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

লামায় বৃদ্ধাশ্রমের জায়গা সীমানা ও মালিকানা নিয়ে সংঘর্ষ, সেনা-পুলিশ মোতায়েন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ জুন, ২০২৬
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে কোয়ান্টাম ফাউন্ডেশনের বৃদ্ধাশ্রমের জায়গার সীমানা ও মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সালিশি বৈঠকে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার (২০ জুন) সকালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধাশ্রমের জায়গার সীমানা ও মালিকানা নিয়ে কোয়ান্টাম ফাউন্ডেশন এবং স্থানীয় গফুর ম্যানেজারের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিষ্পত্তির জন্য আজ উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র ও দলিলসহ সালিশি বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়।বৈঠকে গফুর ম্যানেজার, কামাল উদ্দিন, আনোয়ার হোসেন , শাহ মিয়া, মোহাম্মদ রায়হানসহ কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতিনিধিরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কোয়ান্টাম ফাউন্ডেশনের ইনচার্জ আসাদুল ইসলাম অভিযোগ করে বলেন, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী উভয় পক্ষই কাগজপত্র উপস্থাপন করার কথা ছিল। তাদের পক্ষ থেকে বৈধ কাগজপত্র উপস্থাপন করা হলেও প্রতিপক্ষ কোনো দলিল দেখাতে পারেনি। এরপরই উত্তেজনা সৃষ্টি হয়ে গফুর ম্যানেজারের পক্ষ থেকে হামলার ঘটনা ঘটে এবং উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়।
ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করে। খবর পেয়ে দ্রুত সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় কঠোর অবস্থানে রয়েছে, যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।