[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নলডাঙ্গায় বৃক্ষরোপণ, কৃষি উপকরণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক সামগ্রী বিতরন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ জুন, ২০২৬
সরকারের নির্বাচনী অঙ্গীকার “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির আওতায় নাটোরের নলডাঙ্গা উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২০ জুন) সকালে নলডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পৃথক তিনটি কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচিগুলোর উদ্বোধন করেন নাটোর-২ (আসন-৫৯) এর মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খান।
এ সময় সরকারের “কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার, ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা, বিভিন্ন কৃষি উপকরণ এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
এছাড়া Special Education Needs and Disabilities (SEND)-এর কার্যক্রম বাস্তবায়নের আওতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, শ্রবণযন্ত্র, চশমা, ক্রাচসহ বিভিন্ন অ্যাসিসটিভ ডিভাইস ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, কৃষি ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)মোঃ আশিকুর রহমান, কৃষি  কর্মকর্তা মোঃ সবুজ আলী,  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সানাউল্লাহ, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম, স্বাস্থ্য কর্মকর্তা জুনায়েদ আহম্মেদ লেলিন,বিসিবির কাউন্সিলর দেওয়ান শাহীন, নলডাঙ্গা উপজেলা ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম বুলবুল প্রমূখ।
 এছাড়াও  শিক্ষক,শিক্ষার্থী, কৃষক,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।