[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

দৌলতপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ জুন, ২০২৬
মানিকগঞ্জের দৌলতপুর থানা পুলিশ পৃথক বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বাচামারা ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। তারা দুজনেই থানায় দায়েরকৃত পৃথক দুটি পুরাতন রাজনৈতিক মামলার সন্দিগ্ধ আসামী বলে পুলিশ সূত্রে জানা গেছে।গ্রেফতারকৃতরা হলেন— বাঘুটিয়া  ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোঃ দিদার  চৌধুরী (৫৫) এবং বাচামারা
ইউনিয়নের দপ্তর সম্পাদক মোঃ আঃ রহিম মোল্লা (৬০)।আসামীদের ২১ জুন  (রবিবার) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত হাজী মোঃদিদার  চৌধুরী বাঘুটিয়া পূর্ব পাড়া (০৭ নং ওয়ার্ড) এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। তাকে ২০২৩ সালের ৩ ডিসেম্বর দৌলতপুর থানায় দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় (এফআইআর নং-০২, জিআর নং-১১৪) অজ্ঞাতনামা সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে।অন্যদিকে, বাচামারা দক্ষিণ সাকিম মাতাব্বর এর পাড়া এলাকার মৃত রজব আলী মোল্লার ছেলে মোঃ আঃ রহিম মোল্লাকে ২০২৪ সালের ৩ ডিসেম্বর দৌলতপুর থানায় দায়েরকৃত অপর একটি রাজনৈতিক মামলায় (এফআইআর নং-০১, জিআর নং-১১৫) তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেফতার করা হয়।দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার  জানায়, গ্রেফতারকৃত দুই আসামীকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।