[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটোয়ারীতে মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ জুন, ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ ‘মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ’ এর ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শনিবার (২০ জুন) সকালে কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে ও কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমূখর ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়। কলেজের সভাপতি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম (কাজল) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। প্রভাষক মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল,গভর্নিং বোডির দাতা সদস্য আলহাজ্ব মোঃ আব্দুর রহমান (আব্দার), জিবি সদস্য মোঃ আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ কাজী ফজলে বারী সুজা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মোঃ রবিউল ইসলাম। আবেগাপ্লুত হয়ে বক্তব্য দেন প্রথম বর্ষের শিক্ষার্থী সবুজ কুমার, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে তাসমিয়া জাহান তাসমি স্মৃতিচারণ ও অনুভুতি করেন। বক্তব্যে কলেজের সুন্দর শিক্ষা পরিবেশ এবং শিক্ষকদের অন্তরিক সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষার্থীদের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের মৌলভী প্রভাষক মোঃ আশরাফ আলী। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, গভর্নিং বোডির সদস্য, অভিভাবক, রাজনৈতিক দলের নেতাকর্মী,গণ্যমান্য ব্যক্তিসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।