[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

লামায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৯ জুন, ২০২৬
“দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে, নতুন সূর্যশিখা জ্বলবেই” প্রতিপাদ্যকে সামনে রেখে লামায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, কক্সবাজারের আয়োজনে এবং লামা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কৃষ্ণ পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ, সরকারি মাতামুহুরী কলেজের সাবেক অধ্যাপক বাবু অংথিং, লামামুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর শুক্কুর এবং লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এম তমিজ উদ্দিন।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ও অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি তানফিজুর রহমান। বিচারকের দায়িত্ব পালন করেন সরকারি মাতামুহুরী কলেজের সাবেক অধ্যাপক বাবু অংথিং, সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক আসিফ ইসতিয়াক।
এবারের বিতর্কের বিষয় ছিল— “দেশপ্রেম এবং মূল্যবোধের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে”। প্রতিযোগিতায় লামা উপজেলার ১৬টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে লামামুখ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একইসঙ্গে দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিক মূল্যবোধ চর্চা উৎসাহিত করতে উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠান—লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও সরই উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ পরিচালনার জন্য অনুদান প্রদান করা হয়।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে নতুন প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা, দেশপ্রেম এবং জবাবদিহিতার মূল্যবোধ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্ক প্রতিযোগিতার মতো সৃজনশীল কার্যক্রম শিক্ষার্থীদের যুক্তিবোধ, সচেতনতা ও নৈতিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।