[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো অর্থনৈতিক শুমারি ২০২৪ এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশ সংক্রান্ত কর্মশালা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৭ জুন, ২০২৬
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস কর্তৃক সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে দেশের অর্থনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন ও অগ্রগতির চিত্র তুলে ধরে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর চূড়ান্ত জাতীয় প্রতিবেদন (ন্যাশনাল রিপোর্ট) প্রকাশ সংক্রান্ত কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন , সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম , মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা উপসচিব মোহাম্মদ  আব্দুল হামিদ মিয়া, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে জাতীয় প্রতিবেদন বিষয়ে সভা কে অবহিত করেন সিরাজগঞ্জ পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ পরিচালক মাহমুদা খাতুন, এছাড়াও এই কর্মশালায় উপস্থিত ছিলেন  সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন, সিভিল সার্জন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপ-পরিচালক,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের  উপ পরিচালক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা তথ্য অধিদপ্তরের উপ পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক, ইসলামী ফাউন্ডেশন এর উপ পরিচালক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
একটি দেশের  আনুষ্ঠানিক  ও অনানুষ্ঠানিক উভয় খাতের ব্রেঞ্চমার্ক  পরিসংখ্যানের প্রাথমিক উৎস হলো অর্থনৈতিক শুমারি। অর্থনৈতিক শুমারি থেকে সংগ্রহীত তথ্য মূলত একটি দেশের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন ইউনিটের সংখ্যা, নিয়োজিত জনবল, ইউনিটের কাঠামোগত  প্রকৃতি, অর্থনৈতিক ইউনিটগুলিতেবিদ্যমান সুযোগ সুবিধা ও পরিষেবা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। এর মাধ্যমে দেশের শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে হালনাগাদ তথ্য  পাওয়া যায়। যার ওপর ভিত্তি করে  এ সংক্রান্ত নীতি নির্ধারণ ও পরিকল্পনা সহজতর হয়। তাছাড়া দেশের মোট  স্থূল উপাদানের সঠিক আকার নিরূপণ সহ অন্যান্য অর্থনৈতিক সূচক গুলোও যৌতিকভাবে নিরূপণে অর্থনৈতিক শুমারিতে প্রাপ্ত তথ্যের গুরুত্ব তুলে ধরা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।