[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রাতে নিখোঁজ হয়ে সকালে মিলল নিয়ামুলের মরদেহ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৭ জুন, ২০২৬
নওগাঁর আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে নিয়ামুল বছির (৪৮) নামে এক হজ এজেন্সি প্রতিনিধির মরদেহ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। পরিবারের পক্ষ থেকে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে আত্রাইয়ের শিমুলিয়া রেলক্রসিং এলাকার কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিয়ামুল বছির রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা গ্রামের নজিবর রহমানের ছেলে। তিনি নওগাঁর একটি হজ এজেন্সির প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
নিহতের বড় ভাই আশরাফুল ইসলাম জানান, নিয়ামুল বছির নওগাঁ ও বাগমারা এলাকায় অফিস পরিচালনা করতেন এবং পরিবার নিয়ে নওগাঁ সদরের রজাকপুর এলাকায় বসবাস করতেন। মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে বাগমারা যান। পরে সন্ধ্যায় তিনি পরিবারের সঙ্গে ফোনে কথা বলে জানান, আত্রাই রেলস্টেশনে আছেন এবং এশার নামাজ শেষে নওগাঁ ফিরবেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পরিবারের দাবি, নিয়ামুল বছিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের অভিযোগ, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হতে পারে। তবে তার কাছে থাকা ব্যাগ, টাকা ও অন্যান্য জিনিসপত্র অক্ষত ছিল বলে তারা জানান। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।
সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।