পাবনার আটঘরিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময়ের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের সংলাপ কক্ষে এসভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যদেন আটঘরিয়া উপজেলার নবগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিদুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শিপ্রা রানী মন্ডল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আজহার আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান প্রধান শিক্ষক সিএম আশরাফ সিদ্দিকী, চাঁদভা সিনিয়র আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল আজিজ খান, মাজপাড়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোকাদ্দেসুর রহমান, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, কচুয়ারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিদুল ইসলামকে সকল প্রতিষ্ঠানে পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান। অনুষ্ঠানে আটঘরিয়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।