[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রুহিয়ায় ২০টি ডাস্টবিন স্থাপন ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
“নিজের শহর নিজেই গড়ি”—এই প্রত্যয় নিয়ে ঠাকুরগাঁওয়ের রুহিয়া বাজার ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ সোমবার (১৫ জুন, ২০২৬) রুহিয়া উপজেলা গোল চত্বরে (চৌরাস্তা) ২০টি ডাস্টবিন স্থাপন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করা হয়।

‘রুহিয়া সেবা ফাউন্ডেশন’-এর সার্বিক সহযোগিতায় এবং বাস্তবায়নে এই পরিবেশবান্ধব কার্যক্রমের সূচনা হয়। এই জনকল্যাণমূলক উদ্যোগে বিশেষ সহযোগিতা প্রদান করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি রুহিয়া বাজারের প্রধান প্রধান সড়ক ও চৌরাস্তা প্রদক্ষিণ করে সর্বস্তরের মানুষের মাঝে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেয়।

উদ্বোধনী অনুষ্ঠান ও র‍্যালিতে  উপস্থিত ছিলেন, রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল মালেক মানিক, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন ও রুহিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং জামায়াত নেতা আব্দুল মান্নান, রুহিয়া থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও রুহিয়া সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আপেল মাহমুদ। পরিচ্ছন্নতা অভিযানে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রুহিয়া বাজারকে একটি আদর্শ, সুন্দর ও স্বাস্থ্যকর এলাকা হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। কেবল ডাস্টবিন স্থাপন করলেই হবে না, বরং সাধারণ ব্যবসায়ী, পথচারী ও সচেতন নাগরিকদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। যেখানে-সেখানে ময়লা ফেলার কারণে যে পরিবেশ দূষণ ও রোগজীবাণু ছড়ায়, তা থেকে মুক্তি পেতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

“পরিষ্কার রুহিয়া, সুন্দর রুহিয়া, সুস্থ রুহিয়া” এই স্লোগানকে সামনে রেখে আয়োজকরা জানান, প্রাথমিক পর্যায়ে বাজারের গুরুত্বপূর্ণ ২০টি পয়েন্টে এই ডাস্টবিনগুলো স্থাপন করা হচ্ছে। আগামীতে এই পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে। র‍্যালি শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা বাজারের ব্যবসায়ী এবং পথচারীদের মাঝে সচেতনতা তৈরিতে অংশ নেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।