[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সিরাজগঞ্জে মানবতার সেবায় ব্যস্ত সময় পার করছেন হাজী আব্দুস সাত্তার

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ জুন, ২০২৬

সিরাজগঞ্জে মানবসেবা ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে দিনব্যাপী ব্যস্ত সময় পার করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, মানবতার ফেরিওয়ালা এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত পরিচালক ও হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন  এর প্রতিষ্ঠাতা হাজী মোঃ আব্দুস সাত্তার।

রবিবার (১৪ জুন ২০২৬) তিনি একাধিক সামাজিক ও মানবিক কর্মসূচিতে অংশ নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

সকালে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োজিত নারী স্বেচ্ছাসেবকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সকাল ৮টায় আয়োজিত এ কর্মসূচিতে হাজী আব্দুস সাত্তার নিজ হাতে উপহারসামগ্রী তুলে দেন এবং পরিচ্ছন্নতা কর্মীদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে তাদের অবদানের প্রশংসা করেন।

এরপর সকাল ৯টায় সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া পোস্ট অফিস মোড়ে সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ পানির সহজলভ্যতা নিশ্চিত করতে নিজস্ব অর্থায়নে স্থাপিত ১ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন পানির ট্যাংক ও পানি ব্যবহারের ট্যাপের শুভ উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিশুদ্ধ পানি সুস্থ জীবনের অন্যতম পূর্বশর্ত। জনস্বার্থে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পরে সকাল ১০টায় বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে ইসলামিয়া সরকারি কলেজে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান সংগঠন ‘হৃদয়ে রক্ত’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাজী আব্দুস সাত্তার। তিনি স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন মানুষের দেওয়া এক ব্যাগ রক্ত আরেকজন মানুষের জীবন বাঁচাতে পারে।

অনুষ্ঠানের মাধ্যমে ‘হৃদয়ে রক্ত’ সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সংগঠনটির সদস্যদের মানবিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

দিনব্যাপী কর্মসূচি শেষে হাজী আব্দুস সাত্তার সিরাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ের অফিস সহায়ক নজরুল ইসলামের খোঁজখবর নেন। পাশাপাশি সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি বিভিন্ন রোগীর শয্যার পাশে গিয়ে তাদের চিকিৎসা ও সার্বিক অবস্থার খোঁজ নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়া হাজী মোঃ আব্দুস সাত্তারের এসব মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি মানবতার কল্যাণে নিবেদিত এক সমাজসেবকের পরিচয় তুলে ধরছেন বলে স্থানীয়রা মনে করছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।