[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সলঙ্গায় গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ জুন, ২০২৬
স্থানীয় পর্যায়ে সহজ,দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তি নিশ্চিত করা এবং গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৮নং সলঙ্গা ইউনিয়নে বার্ষিক জনসচেতনতামূলক ক্যাম্পেইন ও ভিডিও চিত্র প্রর্দশন অনুষ্ঠিত হয়েছে।গতকাল রোববার বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।স্থানীয় সরকার বিভাগের অধীনে বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের বাস্তবায়ন এ ক্যাম্পেইন পরিচালিত হয়।অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম, বিচারপ্রক্রিয়া,এখতিয়ার,সুবিধা এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর কার্যকর ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।পাশাপাশি গ্রাম আদালতের মাধ্যমে কীভাবে সাধারণ মানুষ দ্রুত,সহজ ও স্বল্প ব্যয়ে বিচারসেবা পেতে পারেন সে বিষয়েও উপস্থিতিদের অবহিত করা হয়।এ সময় গ্রাম আদালত প্রকল্পের উল্লাপাড়া উপজেলা সমন্বয়ক ছালমা খাতুন,সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও গ্রাম আদালতের বিচারক রফিকুল ইসলাম মন্টু,সলঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী,ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা  আব্দুল কাদের,মেম্সবর আ: বারীকসহ অন্যান্যরা বক্তব্য দেন।ক্যাম্পেইনে বক্তারা বলেন,”অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনপ্রিয় ও কার্যকর করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগীতা প্রয়োজন। বক্তারা বলেন,গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেয়ার একটি কার্যকর ব্যবস্থা।অল্প সময়ে ও স্বল্প ব্যয়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির মাধ্যমে এটি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আদালতের দীর্ঘসূত্রতা ও ব্যয়বহুল প্রক্রিয়া এড়িয়ে স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হয়েছে।তাই গ্রাম আদালত সম্পর্কে জনগণকে আরও সচেতন হতে হবে। ক্যাম্পেইনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ,জনপ্রতিনিধি, শিক্ষক,সাংবাদিক,সুশীল সমাজ,নারী-পুরুষসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।