[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ধারালো কাঁচিসহ আটক ৩

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম-এর তত্ত্বাবধানে, এসআই (নিরস্ত্র) মোঃ নন্দন চন্দ্র সরকার এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস অভিযানিক দল কর্তৃক ১৩ জুন, ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ২৩.৪৫ ঘটিকার সময় ফতুল্লা মডেল থানাধীন মাসদাইর, গুদারাঘাট, পতেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে মাদক ব্যবসায়ী ০১| মোঃ মনির হোসেন @ ফাইটার মনির, (৩৮), পিতা-মোঃ সাইদুর রহমান, মাতা-পারভীন বেগম, সাং-সদ্দারপাড়া, থানা-গোসাইরহাট, জেলা-শরীয়তপুর বর্তমান সাং- মাসদাইর (কান্দু মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; ২| মোঃ নাঈম (৩০), পিতা-মোঃ খাদেম আলী, সাং-মৃত মাবিয়া বেগম, সাং-মাসদাইর গুদারা ঘাট (পতেঙ্গার মোড়, মোতালেব এর বাড়ীর ভাড়াটিয়া) থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ এবং ৩| মোঃ মাসুম (২৪), পিতা- মোঃ মঈনউদ্দিন, মাতা- মনোয়ারা বেগম, সাং-১ নং বাবুরাইল, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল থানা, জেলা- নারায়ণগঞ্জ, বর্তমান সাং- মাসদাইর গুদারা ঘাট (পতেঙ্গার মোড়, মোতালেব-এর বাড়ির ভাড়াটিয়া) থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ’দের নিকট থেকে মোট ১৫ (পনেরো) কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ধারালো কাঁচি উদ্ধারসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের পিসিপিআর যাচাই করে একের অধিক মাদকের মামলা পাওয়া যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যে-কোনো অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।