[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

প্রধানমন্ত্রীর কর্মসূচির অংশ হিসেবে আটোয়ারীতে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ জুন, ২০২৬

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ের আটোয়ারীতে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।
প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী’র নেতৃত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রোকনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাক আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আফজাল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের েেমডিকেল অফিসার ডা. শাহ্ গোলাম তারেক রাফসান জানী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফরুক হোসেন, আইসিটি কর্মকর্তা এ.এম আরিফুল ইসলাম, বন কর্মকর্তা মোঃ আব্দুর রউফসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। এ সময় ইউএনও রিপামনি দেবী বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। সরকারের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের সবুজায়ন বৃদ্ধি পাবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ ক্যাম্পাসে ও আশপাশের এলাকায় পাঁচ শতাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপন কার্যক্রম পরিচালনা করা হবে।
জানা গেছে, নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শেষে দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।