পাবনার চাটমোহরে মাদকবিরোধী অভিযানে একটি গাজার গাছসহ এক যুবককে আটক করেছে পুলিশ। ১১ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হরিপুর ইউনিয়নের সোন্ধভা গ্রামে অভিযান চালিয়ে আবির হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৩৪)-কে আটক করে চাটমোহর থানা পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির আঙিনা থেকে প্রায় পাঁচ ফুট লম্বা একটি গাজার গাছ উদ্ধার করা হয়। গাছটির আনুমানিক ওজন ৫০০ গ্রাম।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান, আটককৃত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে তাকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক চাষ ও ব্যবসা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।