[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গুরুদাসপুরে স্টার্টআপ বিজ্ঞান ও উদ্ভাবনী প্রতিযোগিতায় ১ম ধারাবারিষা হাইস্কুল

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ জুন, ২০২৬

উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে গুরুদাসপুরে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ধারাবারিষা উচ্চ বিদ্যালয় প্রথমস্থান অর্জন করেছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শুক্রবার (১২ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য দেন ইউএনও ফাহমিদা আফরোজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিলচলন শহীদ সামসুুজ্জোহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একরামুল হক।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, গুরুদাসপুর সরকারি পাইলট মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ। এসময় উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, আইসিটি কর্মকর্তা মাহাবুবুর রহমান, ধারাবারিষা হাইস্কুলের প্রধান শিক্ষক শের-এ-আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।