[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১২ জুন, ২০২৬

পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় চলমান LGCRRP, UIIP ও ADP প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুরে পৌরসভা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পগুলোর বর্তমান অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া, কাজের গুণগত মান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) কবির আহামদ।

এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঢাকার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, রিজিওনাল মিউনিসিপ্যাল সাপোর্ট ইউনিট (RMSU) রাজশাহীর উপ-পরিচালক মাহবুবুল আলম এবং ভাঙ্গুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম।

পর্যালোচনা সভায় ভাঙ্গুড়া পৌরসভায় চলমান LGCRRP, UIIP ও ADP প্রকল্পের আওতায় গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করা হয়। সভায় সড়ক নির্মাণ ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জনসেবামূলক অবকাঠামো নির্মাণ, পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম এবং পৌর এলাকার সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্প বাস্তবায়নের বর্তমান অবস্থা তুলে ধরেন এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।

প্রধান অতিথি কবির আহামদ প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়ন এবং টেকসই নগরায়ণ নিশ্চিত করতে উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রকল্পের কাজের মান বজায় রাখা, নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন সম্পন্ন করা এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জ ও করণীয় বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয় বৃদ্ধির মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানান।

সভা শেষে অতিথিবৃন্দ ভাঙ্গুড়া পৌরসভা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে পরিবেশ রক্ষায় আরও বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

সভায় উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, চলমান উন্নয়ন প্রকল্পসমূহ সফলভাবে বাস্তবায়িত হলে ভাঙ্গুড়া পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং নাগরিক সেবার মান আরও বৃদ্ধি পাবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।