[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চৌহালীতে বর্ষার শুরুতে নৌকা তৈরির ধুম

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১২ জুন, ২০২৬
বর্ষার শুরুতেই সিরাজগঞ্জের চৌহালী উপজজেলায় নৌকা তৈরির ব্যস্ততা বেড়েছে। যমুনা ও ধলেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনরাত চলছে নৌকা নির্মাণের কাজ। হাতুড়ি-বাটালের ঠকঠক শব্দে মুখর হয়ে উঠেছে কাঠমিস্ত্রিদের কর্মশালা ও বাড়ির আঙিনা।
সরেজমিনে দেখা গেছে, কেউ বাড়ির উঠানে, কেউ স-মিলে, আবার কেউ হাটের পাশে বসে নৌকা তৈরি করছেন। নদীবেষ্টিত চৌহালীতে বর্ষা মৌসুমে নৌকাই হয়ে ওঠে মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম। বিশেষ করে খাসকাউলিয়া, খাসপুখুরিয়া, বাঘুটিয়া ও সদিয়াচাঁদপুর ইউনিয়নের অনেক এলাকায় বর্ষাকালে জলাবদ্ধতার কারণে নৌকার বিকল্প থাকে না।
কাঠমিস্ত্রিরা জানান, বর্ষার সময়ে ছোট নৌকার চাহিদা সবচেয়ে বেশি। গ্রামের একপাড়া থেকে অন্যপাড়ায় যাতায়াতের জন্য ছোট নৌকা ব্যবহার করা হয়। তবে যমুনা ও ধলেশ্বরী নদীতে চলাচলের জন্য বড় নৌকারও প্রয়োজন হয়।
খাসকাউলিয়ার আজিমউদ্দিন মোড়ের কাঠমিস্ত্রি শুকুর আলী জানান, তিনি ২৫ বছরেরও বেশি সময় ধরে এ পেশায় রয়েছেন। একটি ছোট নৌকা তৈরি করতে এক থেকে দুই দিন সময় লাগে। কাঠ, তারকাঁটা ও শ্রমিক মজুরি মিলিয়ে একটি নৌকা তৈরিতে প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা খরচ হয়। বাজারে এসব নৌকা ৬ থেকে ৮ হাজার টাকায় বিক্রি করা যায়।
কাঠমিস্ত্রি আইয়ুব আলী বলেন, ছোটবেলা থেকেই তিনি এ কাজের সঙ্গে জড়িত। বর্ষা মৌসুমে নৌকা তৈরির কাজ করে প্রতিদিন ৮০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত আয় হয়। বছরের অন্য সময় ঘর নির্মাণসহ বিভিন্ন কাঠের কাজ করেন তিনি।
আরেক কারিগর রজব আলী জানান, প্রায় ২০ বছর ধরে তিনি নৌকা তৈরির সঙ্গে যুক্ত। বর্ষা এলেই নৌকার চাহিদা বাড়ে, ফলে এ সময় তাদের কাজ ও আয় দুটোই বৃদ্ধি পায়।
স্থানীয়দের মতে, নদীভাঙন ও জলাবদ্ধতার কারণে চৌহালীর মানুষের জীবনযাত্রার সঙ্গে নৌকা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই বর্ষা মৌসুম এলেই নৌকা নির্মাণে ব্যস্ত হয়ে পড়েন উপজেলার শতাধিক কাঠমিস্ত্রি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।