[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

টাঙ্গাইলে ২৫ প্রান্তিক পরিবারের মাঝে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
টাঙ্গাইলের বাঘিল শাখার উদ্যোগে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত ২৫টি পরিবারের মধ্যে ২৫০টি উন্নত জাতের মুরগির বাচ্চা বিনামূল্যে বিতরণ করেছে  মাইক্রোফাইন্যান্স (দাবি)। একই সঙ্গে উপকারভোগী নারীদের মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল ১০টায় বাঘিল শাখা কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ ও বাচ্চা বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মেহেদী হাসান প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি মুরগির বৈজ্ঞানিক পালন পদ্ধতি, রোগ প্রতিরোধ ও টিকাদান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
তিনি বলেন, সঠিকভাবে মুরগি পালন করতে পারলে পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি ডিম ও মুরগি বিক্রির মাধ্যমে নারীদের আয় বৃদ্ধি পাবে এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ইন্দ্রজিত কুমার পাল, এলাকা ব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন, কৃষি ও বিমা ইউনিটের সম্প্রসারণ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এবং শাখা ব্যবস্থাপক মো. আতিকুল ইসলাম।
বক্তারা বলেন, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আওতায় ২৫টি পরিবারের প্রত্যেককে ১০টি করে মোট ২৫০টি উন্নত জাতের মুরগির বাচ্চা প্রদান করা হয়েছে। পাশাপাশি উপকারভোগীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্তৃপক্ষ  প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই অর্থনৈতিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে গ্রামীণ নারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পরিবারে প্রাণিজ আমিষের সরবরাহ বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।