[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

অভয়নগরে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

মাদকের প্রভাবে নষ্ট হচ্ছে যুবসমাজ, ঝরে পড়ছে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। সমাজে বাড়ছে ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ সহ নানা অপকর্ম। অভয়নগরে মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজে মাদকের ভয়াবহতা ও মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার সকালে অভয়নগরের মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক ও সাংবাদিক গাজী আবুল হোসেনের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ফাইসাল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজুর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক পারভীন আক্তার। এসময় মাদকের প্রভাবে ও সচেতনতার অভাবে কিভাবে মেধাবী শিক্ষার্থীরা ধ্বংস হয়ে যায় এবং একটি পরিবারও ক্ষতিগ্রস্ত হয় সে বিষয়ে একটি ডকুমেন্টারি প্রজেক্টরে প্রদর্শন করা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান যশোর জেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজুর হোসেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান, প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।