[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সিরাজগঞ্জে যানজট নিরসন ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ জুন, ২০২৬
সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে   এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ শহর কে যানজট নিরসন ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করনের লক্ষ্যে  সিরাজগঞ্জ শহরে অবস্থানরত সিএনজি মালিক ও শ্রমিক সংগঠনের   প্রতিনিধিদের  সঙ্গে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত  হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক  ও  বিজ্ঞ  জেলা  ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। তিনি সিএনজি নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের শহর, আপনারাই বসবাস করবেন, আমরা অতিথি মাত্র। সেজন্য শহর কে  যানজটমুক্ত  রাখতে হলে আপনাদেরকেই  ভুমিকা রাখতে হবে,সচেতন হতে হবে,  আমাদের সহযোগিতা করতে হবে, তবেই সুশৃংখল  শহর প্রতিষ্ঠিত হবে। এ বিষয়ে তিনি আরো বলেন, পর্যায়ক্রমে  বাস ট্রাক  মালিক ও চালক প্রতিনিধিদের সাথে মত বিনিময়  করা হবে,। রিক্সা শ্রমিক ও মালিক সমিতির প্রতিনিধিদের সাথে মত বিনিময় করে  কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি সিএনজি মালিক ও শ্রমিক নেতাদের  আশ্বস্ত করে বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়  বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু মহোদয় এর সাথে পরামর্শক্রমে দ্রুত একটি  সিএনজি স্ট্যান্ড  তৈরি করা হবে। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি)  রোজিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী কমিশনার  ও ম্যাজিস্ট্রেট  ইশতিয়াক খান, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি হারুন অর  রশিদ খান হাসান,উপ পরিচালক জেলা তথ্য অফিস মোহাম্মদ আলী,  টি. আই. আসাদুল ইসলাম, সিএনজি মালিক গ্রুপ সভাপতি  মো: আল আমিন চৌধুরী, ফিরোজ আহমেদ, ওমর ফারুক, রকি খান, জাহিদুল ইসলাম, জুয়েল রানা, প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।