[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

পাবনায় সরকার ডেইরি ফার্মের আড়ালে দুদক ডেইরি ফার্মের ভেজাল দুধ ও ঘি তৈরি, লক্ষাধিক টাকা অর্থদণ্ড ও প্রতিষ্ঠান সিলগালা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ জুন, ২০২৬

পাবনায় সরকার ডেইরি ফার্মের আড়ালে দুদক ডেইরি ফার্মের ভেজাল দুধ ও ঘি তৈরি, লক্ষাধিক টাকা অর্থদণ্ড ও প্রতিষ্ঠান সিলগালা

মেহেদী হাসান (পাবনা) প্রতিনিধি :

পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা ইউনিয়নের ডেমরা বাজারে দুদক ডেইরি ফার্ম বর্তমান নাম সরকার ডেইরি ফার্মে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

বুধবার (১০ মে) বেলা ১১.০০ টার দিকে নকল দুধ তৈরির সরঞ্জাম ও প্রায় ২ হাজার লিটার নকল দুধ ধ্বংস করা হয় । নাম পরিবর্তন করা এই সরকার ডেইরি ফার্ম এর ম্যানেজার’কে ২ লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, অলিউর রহমান ও রহিম উক্ত সরকার ডেইরি ফার্মের মালিক। তারা দির্ঘদিন ধরে এই দুগ্ধজাত পণ্য শিশু খাদ্যে ভেজাল মিশিয়ে আসছিল।

জানা যায়, গত (২ এপ্রিল) ডেমরা এই একই স্থানে অবস্থিত দুদক ডেইরি ফার্ম’কে ২ লাখ টাকা অর্থদণ্ড করে, নকল দুধ তৈরির সরঞ্জাম ৯ ড্রাম সোয়াবিন তেল, ৬ ড্রাম জেলি, কয়েক ড্রাম নকল ঘি ও মালামাল জব্দ ও ধ্বংস করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন বলেন,এমন অসাধু ব্যবসায়ীদেরকে কঠোর আইনের আওতায় আনা হবে এবং জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

এদিকে ভাঙ্গুড়া উপজেলাতেও (২২ মে) নকল দুধ তৈরির কারখানা দুদক ডেইরি ফার্মে অভিযান চালিয়ে । সেখান থেকেও নকল দুধ তৈরির সরঞ্জাম জেলি সহ বিভিন্ন উপকরন নিয়ে ২ লাখ টাকা অর্থদন্ড প্রদান করে উপজেলা প্রশাসন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।