[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

উল্লাপাড়ায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী

প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ জুন, ২০২৬
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রামীণ জনগণের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় উপজেলার সলঙ্গা ইউনিয়নের আঙ্গারু উত্তরপাড়া এলাকায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়ক সালমা খাতুন বলেন,গ্রাম আদালত হচ্ছে গ্রামীণ মানুষের জন্য আইনি সুরক্ষার একটি সহজ,দ্রুত ও কার্যকর মাধ্যম।গ্রামের সহজ-সরল মানুষ যেন ছোটখাটো বিষয় নিয়ে মামলা-মোকদ্দমায় জড়িয়ে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়,সে জন্য গ্রাম আদালতের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন,গ্রামের মানুষকে গ্রাম আদালতের বিচারিক ক্ষমতা ও কার্যক্রম সম্পর্কে অবগত করতে হবে। পাশাপাশি সঠিক প্রচারণার মাধ্যমে এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে,যাতে তারা সহজেই ন্যায়বিচার পেতে পারেন।
ভিডিও প্রদর্শনীতে গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম,বিচার প্রক্রিয়া এবং এর সুবিধাসমূহ তুলে ধরা হয়।উপস্থিত এলাকাবাসী আগ্রহের সঙ্গে প্রদর্শনী উপভোগ করেন এবং গ্রাম আদালত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন,৮নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু,৩নং ওয়ার্ডের সদস্য আব্দুল খালেক,স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনপ্রিয় ও কার্যকর করতে ভিডিও প্রদর্শনী ও জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।