[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটঘরিয়ায় মাছ ধরতে গিয়ে জেলের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ জুন, ২০২৬
পাবনার আটঘরিয়ায় পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে রিয়াজ উদ্দিন খাঁ (৭৪) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) ভোররাতে উপজেলার সঞ্জয়পুর গাড়া বিলে মুরাদ হোসেনের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ উদ্দিন খাঁর বাড়ি চাঁদভা ইউনিয়নের বাঔখোলা গ্রামে।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি মাছ ধরার পেশার সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনার দিন ভোররাতে সঞ্জয়পুর এলাকার গাড়া বিলে মুরাদ হোসেনের পুকুরে তিনি অন্যান্য জেলেদের সঙ্গে মাছ ধরতে যান।
জেলেরা জানান, পুকুরে জাল ফেলে কয়েকজন মিলে তা টানছিলেন। এ সময় রিয়াজ উদ্দিন খাঁ জালের মাঝামাঝি অংশে অবস্থান করে সেটি ঠিক আছে কি না তা দেখছিলেন। এক পর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান।
সহকর্মী জেলেরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দীর্ঘ সময় অনুসন্ধানের পর পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় স্থানীয় জেলেরা বলেন, “ভোররাতে আমরা সবাই মিলে পুকুরে জাল ফেলেছিলাম। রিয়াজ ভাই জালের মাঝখানে ছিলেন। হঠাৎ তিনি পানিতে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও তাকে আর জীবিত অবস্থায় পাওয়া যায়নি। এমন ঘটনায় আমরা সবাই গভীরভাবে শোকাহত।”এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, প্রতিদিনের মতো ভোরে মাছ ধরার উদ্দেশ্যে গ্রামের একটি পুকুরে নামেন রিয়াজ উদ্দিন খান। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আটঘরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দেন।
খবর পেয়ে সকাল ৭টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় এবং সকাল ৮টায় পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর সকাল ৮টা ৩০ মিনিটে তাঁর মরদেহ পানির নিচ থেকে উদ্ধার করা হয়। ততক্ষণে তিনি মারা গেছেন বলে নিশ্চিত হয় উদ্ধারকর্মীরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।