[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

অভয়নগরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ জুন, ২০২৬

তরুণ প্রজন্মের মাঝে সততা ও নৈতিকতার মূল্যবোধ ছড়িয়ে দিতে অভয়নগরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা। ৯ জুন, মঙ্গলবার সকালে অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃষ্ঠপোষকতায়, অভয়নগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) যৌথ উদ্যোগে এই বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়। উপজেলার শীর্ষস্থানীয় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যুক্তি-তর্কের তুমুল লড়াই শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। বিতর্কেরচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাস্টারমাইন্ড কলেজিয়েট স্কুল এবং রানার্সআপ: হয়ওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়।শ্রেষ্ঠ তার্কিক নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন নুসরাত জাহান তিশা।

উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্য দুটি প্রতিষ্ঠান হলো নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কম্পিউটার লিটল জুয়েলস স্কুল। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ সালাউদ্দীন দীপু। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি মো: আব্দুর রাজ্জাক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মো: আল-আমীন, দুদক যশোরের সহকারী পরিদর্শক সুমিত দাস। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও মডারেটর (তর্কপ্রধান) হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, কেবল আইনের কঠোর প্রয়োগ দিয়ে দুর্নীতি উপড়ে ফেলা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন পারিবারিক শিক্ষা ও সামাজিক সচেতনতা। স্কুল পর্যায় থেকে শিক্ষার্থীদের মাঝে এই সচেতনতা তৈরি করতে বিতর্ক প্রতিযোগিতা দারুণ ভূমিকা রাখবে। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে ট্রফি ও বিশেষ পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।