[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ জুন, ২০২৬
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ময়মনসিংহের নান্দাইল এডিপির উদ্যোগে সাত শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। সংস্থাটি পর্যায়ক্রমে ২২ হাজার গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে।
সোমবার (৮ জুন) সকালে নান্দাইল এডিপি কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শিশুদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা সাগর জন কস্তা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঈমা সুলতানা। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা সাগর জন কস্তা বলেন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নান্দাইল উপজেলায় সবুজায়ন কার্যক্রম জোরদার করতে সংস্থাটি কাজ করছে। এ লক্ষ্যে ২২ হাজার গাছের চারা বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বিতরণ করা চারাগুলো যথাযথ পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার জন্য শিশু ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।