[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নওগাঁয় ৯০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ জুন, ২০২৬
নওগাঁর নিয়ামতপুরে ৯০কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ট্রান্সফরমার চুরির তদন্ত করতে গিয়ে প্রায় ৪০লাখ টাকার এই গাঁজা উদ্ধার করে পুলিশ।
সোমবার (০৮ জুন) বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান।
এর আগে রোববার (৭জুন) দিবাগত রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত উপজেলার পাড়ইল ইউনিয়নের তুলারবাঐল গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এসপি’র নির্দেশনায় টানা ৫ঘন্টার এই অভিযানটি পরিচালনা করেন ওসি মাহবুবুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটা চৌকস দল।
গ্রেপ্তারকৃতরা হলেন, ওই গ্রামের এজামুলের ছেলে হামেদুর ইসলাম (৩৫) এবং একই গ্রামের মৃত আজমুদ্দিনের ছেলে মোহাম্মদ রশিদ (৪৪)।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গত ৬জুন পাড়ইল ইউনিয়নে একটি ট্রান্সফরমার চুরির খবর পাওয়া যায়। বিষয়টি তদন্তের জন্য নিয়ামতপুর থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়। তদন্তে হামেদুর নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদে জানা যায় সে মাদক ব্যবসার সাথে জড়িত। এরপর হামেদুরের কথামতো থানা পুলিশের একটা বিশেষ টিম রোববার দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত পাড়াইল ইউনিয়নের তুলারবাঐল গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ৯০কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেই সাথে হামেদুর ও তার সহযোগি রশিদকে গ্রেপ্তার করা হয়।
এসপি তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা তাদের সঙ্গে আরও কয়েকজন মাদক ব্যবসায়ী জড়িত আছে বলে স্বীকার করে। তারা মূলত পার্শ্ববর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ  সীমান্ত দিয়ে এই মাদক কখনও ট্রাকে আবার কখনও মাইক্রোতে নিয়ে আসেন। এরপর হামেদুরের দোতালা মাটির বাড়ি মাদকের গোডাউন হিসেবে ব্যবহার করতেন। এর আগেও তারা অবৈধ মাদকদ্রব্য গাঁজা সীমান্ত দিয়ে এনে কয়েকবার মজুত করে রাখার কথা স্বীকার করেন। এরপর তারা এই মাদক দেশের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি হিসেবে বিক্রি করতেন।
তিনি আরও বলেন, মাদক ব্যবসার টাকা ছাড়াও প্রতি ৩০ কেজি গাঁজাতে বাড়ির মালিক হিসেবে হামেদুর ৫হাজার টাকা করে বেশি পেতেন। তাদের দুজনের নামেই নিয়ামতপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে এই মাদক ব্যবসার সাথে আরও কারা জড়িত সে বিষয়ে পুলিশ গভীরভাবে তদন্ত করছে।
পুলিশ সুপার আরও বলেন, নওগাঁ জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। মাদক প্রতিরোধে জেলা পুলিশ নিয়মিত এই অভিযান অব্যাহত রাখবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।