[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

বাড়ির আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত সমাজ গড়ি: গোপালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

প্রকাশিত হয়েছে- রবিবার, ৭ জুন, ২০২৬
“বাড়ির আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা অংশগ্রহণ করেন। র‌্যালিটি হাসপাতাল চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।
র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রীতম সরকার, ডা. তছলিম, এসএসি এমওসহ হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও সকল স্টাফ সদস্য।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। কারণ এডিস মশা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এবং ডেঙ্গু রোগ ছড়ায়।
বক্তারা আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই, নিজে বাঁচি, সমাজকে বাঁচাই। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশই ডেঙ্গুমুক্ত জীবনের প্রথম শর্ত। ডেঙ্গু কোনো দূরের বিপদ নয়, এটি আমাদের অসচেতনতার ফল। তাই আজই নিজের আশপাশ পরিষ্কার রাখুন, জমে থাকা পানি অপসারণ করুন এবং অন্যদেরও সচেতন করুন।
র‌্যালির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।