[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঝালকাঠিস্থ জবিয়ান ফোরামের ঈদ পুনর্মিলনী 

প্রকাশিত হয়েছে- রবিবার, ৭ জুন, ২০২৬
ঝালকাঠি জেলায় বসবাসরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ঝালকাঠিস্থ জবিয়ান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৬ জুন সন্ধ্যার পর শহরের ফায়াডরমোড়স্থ একটু চাইনিজ রেস্টুরেন্টে সংগঠনের আহ্বায়ক ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইলিয়াস বেপারীর সভাপতিত্বে ও সদস্য সচিব রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদল নেতা জিএম আব্দুস সবুর কামরুল, ঝালকাঠি সদর থানার সাবেক অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ, জেলা সহকারী তথ্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন, সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ সাইফুর রহমান, শিক্ষক মোঃ সালাউদ্দিন প্রমুখ। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটি মিলন মেলায় পরিণত হয়। একে অপরের সাথে পরিচয় ও কুশালাদি বিনিময় করেন। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সদস্যদের মধ্যে আলোকপাত করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।