[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গাঁজা সেবন ও বিক্রি: অভয়নগরে দুই মাদক কারবারির জেল

প্রকাশিত হয়েছে- রবিবার, ৭ জুন, ২০২৬
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নওয়াপাড়ায় আটক, ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড, মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা প্রশাসনের। যশোরের অভয়নগর উপজেলায় গাঁজা সেবন ও বিক্রির অভিযোগে দুই মাদক কারবারিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দীপু এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, ওহিদুল শেখ (৫৫) ও সাইফুল ইসলাম (৩৫)। ওহিদুল শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার নুনখীর গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে অভয়নগরের নওয়াপাড়া এলাকায় বসবাস করছিলেন। অপরদিকে সাইফুল ইসলাম স্থানীয় নওয়াপাড়া গ্রামের মৃত হান্নান মোড়লের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নওয়াপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সংলগ্ন মাছবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন অবস্থায় দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা গাঁজা সেবন ও ভ্রাম্যমাণভাবে বিক্রির কথা স্বীকার করলে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডাদেশ দেওয়া হয়। আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২১ ধারায় এ শাস্তি প্রদান করা হয়। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দীন দীপু বলেন, মাদক সমাজের জন্য মারাত্মক হুমকি। গাঁজা সেবন ও সংরক্ষণের মতো অপরাধে আমরা কোনো ধরনের ছাড় দিচ্ছি না। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে মাদক ব্যবসা অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে এবং যুবসমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।