[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র দুই জিমন্যাস্ট শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন

প্রকাশিত হয়েছে- রবিবার, ৭ জুন, ২০২৬
সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে দুটি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। শনিবার খেলার দ্বিতীয় দিনে এ স্বর্ণপদক জিতে নেন তারা। স্বর্ণ বিজয়ী উচিংওয়াং মার্মা ও মেনটন টনি বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের বোধিছড়ার কোয়ান্টাম কসমো ও কলেজ শিক্ষার্থী। গত ১ থেকে ৮ জুন পর্যন্ত সিঙ্গাপুরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাদেরকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।
সূত্র জানায়, শনিবার (৬ জুন) বাংলাদেশ জাতীয় জিমন্যাস্টিকস দল সিনিয়র এবং জুনিয়র তিনটি করে মোট ছয়টি ইভেন্টে ফাইনালে অংশগ্রহণ করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র জিমন্যাস্ট শিক্ষার্থীরা। এর মধ্যে জাতীয় জুনিয়র দলের খেলোয়াড় উটিংওয়াং মারমা স্টিল রিংস ইভেন্টে (১২.১৫০) পয়েন্ট পেয়ে স্বর্ণ ও ফ্লোর ইভেন্টে (১১.৬০০) পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পদক জিতেন। একই দিনে জুনিয়র দলের খেলোয়াড় মেনটন টনি ম্রো পোমেল হর্স ইভেন্টে (১৩.১৫০) পয়েন্ট পেয়ে স্বর্ণ পদক অর্জন করেন।
খেলায় দুই স্বর্ণপদক অর্জনের সত্যতা নিশ্চিত করে
কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ বলেন, জিমন্যাস্টদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও প্রশিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের কারণে এ অর্জন সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, তৃণমূল পর্যায় থেকে আন্তর্জাতিক মানের জিমন্যাস্ট তৈরি করাই আমাদের লক্ষ্য।
এদিকে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন জানান, কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ শিক্ষার্থীরা দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণপদক অর্জন করায় আমরা লামা উপজেলাবাসী গর্বিত

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।