[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটঘরিয়ায় পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে জখম হাসপাতালে ভর্তি

প্রকাশিত হয়েছে- রবিবার, ৭ জুন, ২০২৬
পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের মহনপাড়া গ্রামে পূর্ব বিরোধের জেরকে কেন্দ্র করে সিরাজুল ইসলাম (৩৫) নামক এক ব্যক্তি বেধরক মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
তাকে গুরুত্বর জখম  অবস্থায় আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ৪ জুন বৃহস্পতিবার  ভোর রাতে মহনপাড়া গ্রামে।
হাসপাতাল ও আহতের পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার মাজপাড়া ইউনিয়ন মহনপাড়া গ্রামের সলিম উদ্দিনের ছেলের সাথে একই এলাকার সুলতান হোসেনের ছেলে বাবুল  পাটনার সিপের মাছের ব্যবসা নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসে।
ঘটনার দিন রাত চারটার সময় সিরাজুল ইসলাম নিজ পুকুরের মাছ মেরে মুলাডুলি বাজারে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পরে সিরাজুল ইসলাম মোটরসাইকেল যোগে দরবেশ পুর বাজারে পৌছা মাত্রই পূর্ব থেকে বাবুল গংরা ওৎ পেতে থেকে ছালার বস্তা দিয়ে সিরাজুলের চলার পথ গতিরোধ করলে সে রাস্তার উপর  ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
এসময় বাবুল গংরা সিরাজুল ইসলামকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে সিএনজি যোগে চাটমোহর থানার জোনাইল গ্রামের কামরুল ইসলামের বাড়ির উপর বেঁধে রেখে জিআই পাইপ, লোহার রড সহ দেশীয় ধারা অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে ব্যাপক মারপিট করে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায় বাবুল গংরা।
পরে স্থানীয়রা সিরাজুল ইসলামকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করেন।
আহত সিরাজুল ইসলাম বাবা সলিম উদ্দিন জানান, আমি ভোর রাতে পুকুর থেকে মাছ মেরে জেলেদেরকে দিয়ে মুলাডুলি বাজারে পাঠাই। পরে আমার ছেলে সিরাজুল ইসলাম হোন্ডা নিয়ে মুলাডুলি বাজারে যাওয়া সময় দরবেশপুর
বাজার সংলগ্ন বাবুল সহ ৮/১০ জন লাঠি শোঠা, ধারালো অস্ত্র,সহ মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত সিরাজুল ইসলাম জানান, আমার সাথে বাবুলের দীর্ঘ দিন পাটনারের মাছের ব্যবসা নিয়ে দন্ড চলে আসছে। এক পর্যায় ঘটনার দিন
ভোর রাতে মাছ মেরে মুলাডুলি বাজারে যাওয়ায় পথে দরবেশ পুর বাজারে বাবুল গং আমার মোটরসাইকেল থামিয়ে এলোপাতাড়ি ভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে ব্যাপক মারপিট করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।