[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সাপাহার সদরে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান পরিচালনা

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ জুন, ২০২৬
নওগাঁর সাপাহারে আম মৌসুমকে ঘিরে উপজেলা সদরে যানজট নিরসনে উপজেলা প্রশাসন বিশেষ অভিযান পরিচালনা করেছে।
৩ জুন বুধবার সকালে সাপাহার উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন আম মৌসুমকে সামনে রেখে নওগাঁর সাপাহার সদরে তীব্র যানজট নিরসন, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ এবং বাজার এলাকার শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ফরিদুল ইসলাম,কৃষি কর্মকতা মনিরুজ্জামান টকি,থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান।অভিযান পরিচালনায় উপস্থিত থেকে সহযোগিতা করেন জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু,সহ সভাপতি জয়নাল আবেদীন,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সহ রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিক   বৃন্দ।
মূলত  সড়কের দুই পাশ দখল করে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা অপসারণের জন্য আগামী ১০ জুন ২০২৬ তারিখ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীদের নির্ধারিত সময়ের মধ্যে স্বেচ্ছায় তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণ না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
সাপাহারকে যানজটমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে প্রশাসনের এ উদ্যোগে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।