[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রাণীনগরে বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে সর্বস্ব পুড়ে ভস্মীভূত

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ জুন, ২০২৬
নওগাঁর রাণীনগরে একটি বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে সর্বস্ব পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। আগুনে সব হারিয়ে নি:স্ব হয়ে পরেছে পরিবারটি। বুধবার সকালে উপজেলার কালীগ্রাম দিঘীরপাড়া গ্রামের বেলাল সোনারের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও বেলাল সোনারের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলাল পরিবারের লোকজন দাওয়াত খেতে বাড়িতে তালা দিয়ে শ^শুড় বাড়িতে চলে যায়। বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে হঠাৎ করেই ঘরের মধ্যে আগুন জ্বলতে দেখতে পান প্রতিবেশিরা। এ সময় স্থানীয় লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হলে রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। কিন্তু এই সময়ের মধ্যে ঘরের টিনের চালা, ঘরের মধ্যে থাকা ফ্রিজ, টিভি, নগদ ৩০ হাজার টাকা, বিভিন্ন আসবাবপত্রসহ সর্বস্ব পুরে ভস্মিভূত হয়ে যায়। এতে ওই পরিবারের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

বেলাল সোনারের বড় ভাই সেলিম সোনার জানান, আগুনে তার বাড়িরও বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্থ্য হয়েছে। তবে বেলালের বাড়ি এমনভাবে সব পুরে গেছে একটি সুতার বস্ত্রও রক্ষা করা যায়নি। ফলে আজ থেকে খোলা আকাশের নিচে থাকতে হবে।

রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ফায়ারফাইটার সেলিম হোসেন বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। দ্রুত ছুটে না গেলে হয়তো আশেপাশের আরও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ্য হতো। তিনি বলেন, পরিবারের বর্ণনা অনুযায়ী বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান বলেন, আগুনে ক্ষতিগ্রস্থ্য পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।